- Home
- মাংসের রেসিপি
- রোস্ট
- গরুর রোস্ট
গরুর রোস্ট
- By Article Poster
- Published 12/18/2007
- রোস্ট
-
Rating:




গরুর রোস্ট
উপকরণঃ
গরুর শুধু মাংসের টুকরা- ১ কেজি,
আদা বাটা- দেড় টেবিল চামচ,
রসুন বাটা- ১ চা চামচ,
ধনে বাটা- ১ চা চামচ,
মরিচ বাটা- ১ চা চামচ,
লবণ- ২ চা চামচ,
সব মেলানো গরম মসলা- ১ চা চামচ,
ভিনেগার- ২ টেবিল চামচ,
টমেটো চিলি সস- ৪ টেবিল চামচ,
ঘি বা বাটার অয়েল- ১ কাপ,
পানি- ৮/১০ কাপ (সেদ্ধ করার জন্য),
পেঁয়াজ- কুচি ১ কাপ।
প্রণালীঃ পেঁয়াজ কুচি ও বাটার অয়েল ছাড়া ওপরের সব উপকরণ দিয়ে মাংস মেখে খুব করে কেচে নিতে হবে। পরে পানিসহ মাঝারি আঁচে মাংস সেদ্ধ করে একদম পানি শুকিয়ে নিতে হবে।
বাটার অয়েলে পেঁয়াজ বেরেস্তা করে সেদ্ধ মাংস দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন রং ধরবে, তখন নামিয়ে সাজিয়ে পরিবেশন।
**************************
দৈনিক প্রথম আলো, ১৮ ডিসেম্বর ২০০৭