- Home
- মাংসের রেসিপি
- মাংসের সালাদ
মাংসের সালাদ
- By Article Poster
- Published 12/18/2007
- মাংসের রেসিপি
- Unrated
মাংসের সালাদ
যা যা লাগবেঃ
মাংস- আধা কেজি,
পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ,
সবজি পিকেল- দেড় কাপ,
সেলারি- আধা কাপ,
সালাদ ড্রেসিং- পরিমাণমতো,
ডিম সেদ্ধ- ৩টি,
সিরকা ও লেবুর রস- ১ টেবিল চামচ,
লবণ- পরিমাণমতো।
যেভাবে করবেনঃ
পানিতে সিরকা, লবণ ও মাংস দিয়ে সেদ্ধ করে টুকরো করে নিতে হবে। মাংস, পেঁয়াজ, সালাদ ড্রেসিং পিকেলস এবং সেলারি একসঙ্গে মেশাতে হবে। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। ডিম সেদ্ধ করে মোটা করে কুচি করে নিতে হবে। পরে পরিবেশনের আগে মাংসে ডিম মোটা কিমা করে পরিমাণমতো লবণ দিয়ে মিশিয়ে সালাদের পাত্রে সাজিয়ে পরিবেশন করুন।
**************************
দৈনিক সমকাল, ১৮ ডিসেম্বর ২০০৭