- Home
- সবজির রেসিপি
- বিভিন্ন শাক
- কলাই ডালে কলাই শাক
কলাই ডালে কলাই শাক
- By Reciepe Directory
- Published 02/26/2008
- বিভিন্ন শাক
- Unrated
কলাই ডালে কলাই শাক
যা যা লাগবেঃ
কলাই ডাল ১ কাপ, শাক কুচি ২ কাপ, আদা বাটা আধা চা চামচ, লবণ আন্দাজমতো, কাঁচা মরিচ ২টি, রসুন ২ কোয়া, পেঁয়াজ ১টি, শুকনো মরিচ ১টি, সরিষা ১ চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালীঃ একটু আদা, লবণ, কাঁচা মরিচ ও হলুদ দিয়ে কলাই ডাল সেদ্ধ করে নিতে হবে। কলাই শাক ভালো করে কুচি করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে রসুন, পেঁয়াজ একটু ছেঁচা দিয়ে শাক বাগাড় দিয়ে সেদ্ধ হয়ে এলে ডালে ঢেলে দিয়ে বলক ওঠাতে হবে। এবার একটি প্যানে তেল দিয়ে শুকনো মরিচ ও সরিষা ফোড়ন দিয়ে শাকের ওপর ঢেলে দিতে হবে।