- Home
- সবজির রেসিপি
- পটল
- পুরভরা পটোল
পুরভরা পটোল
- By Article Poster
- Published 12/13/2007
- পটল
-
Rating:




পুরভরা পটোল
যা লাগবে
পটোল-৫০০ গ্রাম
ছোলার ডাল বাটা-২৫০ গ্রাম
নারকেল-১টি (কোরানো)
গরম মসলার গুঁড়া-১ চা চামচ
চিনি-২ চা চামচ
হলুদ গুঁড়া-১চা চামচ
মরিচগুঁড়া- ১ চা চামচ
জিরে বাটা- ২ চা চামচ
আদা বাটা-২ চা চামচ
ঘি, লবণ- পরিমাণ মতো
জিরের ভাজা গুঁড়া-১ চা চামচ।
যেভাবে করবেন
পটোলের খোসা চেঁছে ভেতরের দানা বের করতে হবে। পটোলের গায়ে সামাণ্য লবণ, হলুদ, মিষ্টি দিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এবার কড়াইতে ঘি দিয়ে আদা বাটা, জিরে বাটা, মরিচগুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও চিনি দিয়ে কষিয়ে ডাল বাটা, নারকেল কোরা দিয়ে ভাজতে থাকুন। ডাল পাত্র থেকে আলাদা হয়ে এলে ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন। এই মিশ্রণটি পটোলের মধ্যে ভরে প্লেটে সাজিয়ে পরিবেশন করতে পারি।
**************************
রীমা জুলফিকার