যা যা লাগবেঃ
দই- ১ কেজি সরিষা,
বাটা- ১ চা চামচ,
কাঁচামরিচ- ২টি,
জিরা ভাজা, গুঁড়া-  অর্ধ চা চামচ,
পুদিনাপাতা- বাটা ১ চা চামচ,
ধনে ভাজা,গুঁড়া- অর্ধ চা চামচ,
সাদা গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ,
বীট লবণ- চা চামচের এক অষ্টামাংশ। 

প্রস্তুত প্রনালীঃ
সরিষায় আধা কাপ আন্দাজ পানি মিশিয়ে দই এর সাথে মিশান। পাতলা কাপড় দিয়ে দই ছেনে নিন। গুলান সরিষা দিয়ে দই ছানবেন। প্রয়োজন হলে আরও পানি দিয়ে ছানবেন। দই এর সাথে ৩-৪ কাপ পানি, লবণ মিশান। পুদিনাপাতা, গোলমরিচ অল্প পানিতে গুলে মিশান। গোলমরিচে পছন্দমত ঝাল না হলে নিজের পছন্দে যেটুকু প্রয়োজন বাটা কাঁচামরিচ অল্প পানিতে গুলে মিশান। গুঁড়া মসলা ও বীট লবণ মিশান। ৮-১০ পরিবেশন হবে।