Reciepe Directory - http://recipe.amardesh.com
মোদী ফালুদা
http://recipe.amardesh.com/articles/93/1/aaaa-aaaaaa/Page1.html
By Article Poster
Published on 12/21/2007
 
যা যা লাগবেঃ এ্যারারুট- ৬০ গ্রাম, দুধ- ২ কাপ, পানি- ১.৩০ কাপ, চিনি- অর্ধকাপ, এ্যাপেল গ্রীন, এগ ইয়েলো নারিকেলের ঘন দুধ- ২ কাপ লেমন ইয়েলো রং, গোলাপজল।

মোদী ফালুদা

যা যা লাগবেঃ
এ্যারারুট- ৬০ গ্রাম,
দুধ- ২ কাপ,
পানি- ১.৩০ কাপ,
চিনি- অর্ধকাপ,
এ্যাপেল গ্রীন, এগ ইয়েলো নারিকেলের ঘন দুধ- ২ কাপ
লেমন ইয়েলো রং, গোলাপজল।

প্রস্তুত প্রনালীঃ
এ্যারারুট ও পানি একসাথে মিশান। ভালভাবে নেড়ে ৩ টি বাটিতে সমান ৩ ভাগ করে রাখুন। খুব হালকা করে ৩ বাটিতে ৩টি রং মিশান। সবুজ, কমলা, হলুদ তিনটি রঙই খুব হালকা হবে।

হাতল দেয়া সসপ্যানে প্রত্যেক রঙের এ্যারারুট আলাদা রান্না করতে হবে। বড় গামলায় বরফ মিশান পানি নিন। সসপ্যানে গোলানো এ্যারারুট নিয়ে উনুনে দাও। মৃদু আঁচে নাড়তে থাকুন। ঘন ককে এবং চকচক দেখালে উনুন থেকে নামিয়ে ঝাঁঝরিতে নিন। হাত বা চামচ দিয়ে চেপে বরফ পানির উপরে এ্যারারুট বুন্দিয়া ফেলুন। এভাবে তিন রঙের আলাদা বুন্দিয়া করুন।

বরফ পানি থেকে বুন্দিয়া ছেঁকে তুলে ছড়ানো থালায় রাখুন। এক রঙের বুন্দিয়ার উপরে আরেক রং ছড়িয়ে রাখুন। সবুজের উপরে হলুদ এবং হলুদের উপরে কমলা রাখুন।

দুধের সাথে অল্প অল্প চিনি দিয়ে জ্বাল দিন। সব চিনি দেয়া শেষ হলে নারিকেলের দুধ দিয়ে ২-৩ বার ফুটান। ঠান্ডা করে রেফ্রিজারেটরে রাখুন।

লম্বা কাচের গ্লাসে ২ টে. চামচ ঠান্ডা বুন্দিয়া নিন। অল্প বরফ কুচি দিন। রেফ্রিজারেটর থেকে ঠান্ডা দুধ নামিয়ে ভাল করে নেড়ে গ্লাসে বুন্দিয়ার উপর আধা কাপ দিন। ঠান্ডা ফালুদা পরিবেশন করুন।