Reciepe Directory - http://recipe.amardesh.com
রোস্ট চিকেন ইন অনিয়ন সস
http://recipe.amardesh.com/articles/59/1/aaaaaa-aaaaa-aa-aaaaa-aa/Page1.html
By Article Poster
Published on 12/20/2007
 
যা লাগবেঃ মুরগি- ১ কেজি, পেঁয়াজ বাটা- আধা কাপ, টক দই- আধা কাপ, টমেটো সস- আধা কাপ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, লবণ- পরিমান মতো, দারচিনি, এলাচ বাটা- আধা চা চামচ, জায়ফল বাটা- আধা চা চামচ, টেস্টিং সল্ট- আধা চা চামচ, মাখন- আধা কাপ।

রোস্ট চিকেন ইন অনিয়ন সস

যা লাগবেঃ
মুরগি- ১ কেজি,
পেঁয়াজ বাটা- আধা কাপ,
টক দই- আধা কাপ,
টমেটো সস- আধা কাপ,
আদা বাটা- ১ টেবিল চামচ,
রসুন বাটা- ১ টেবিল চামচ,
লবণ- পরিমান মতো,
দারচিনি, এলাচ বাটা- আধা চা চামচ,
জায়ফল বাটা- আধা চা চামচ,
টেস্টিং সল্ট- আধা চা চামচ,
মাখন- আধা কাপ।

যেভাবে বানাবেনঃ
মুরগি ৪ টুকরা করে কেটে তোয়ালে দিয়ে মুছে নিন। কড়াইতে মাখন গরম করে মুরগি একটু রঙ মেখে ভেজে নিন। মুরগির পিসগুলো তুলে রাখুন। একে একে সব মশলা মাখন দিয়ে যেমন আদা বাটা, রসুন বাটা, লবণ, এলাচ, দারচিনি বাটা, পেঁয়াজ বাটা, জায়ফল বাটা, টেস্টিং সল্ট দিয়ে মশলা কষিয়ে নিন। কষানো হলে টক দইও টমেটো সস দিন। মুরগির টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে দমে বসিয়ে দিন। ৩০ মিনিট পরে পরিবেশন করুন।


*************************
দৈনিক ইত্তেফাক, ১৯ ডিসেম্বর ২০০৭