- Home
- মাছের রেসিপি
- রুই মাছের ইয়েলো গ্রেভি
রুই মাছের ইয়েলো গ্রেভি
- By Article Poster
- Published 12/20/2007
- মাছের রেসিপি
-
Rating:




রুই মাছের ইয়েলো গ্রেভি
যা লাগবেঃ
রুই মাছ- আধা কেজি,
টক দই- আধা কাপ,
সরষের তেল- আধা কাপ,
আদা বাটা- ১ চা চামচ,
হলুদ গুঁড়া- ১ চামচ,
কাঁচা মরিচ- ৮টি,
লবণ- পরিমান মতো,
রসুন বাটা- আধা চামচ।
যেভাবে বানাবেনঃ
মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। ১টি কাঁচা মরিচ বেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে চেরা কাঁচা মরিচ ফোঁড়ন দিয়ে আদা বাটা, রসুন বাটা দিন। সামান্য ভেজে গরম পানি দিয়ে মসলা কষিয়ে মাছের ফিলেট গুলো দিন। অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন পাত্রে নিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
*************************
দৈনিক ইত্তেফাক, ১৯ ডিসেম্বর ২০০৭