Reciepe Directory - http://recipe.amardesh.com
মগজের কাটলেট
http://recipe.amardesh.com/articles/47/1/aaaaa-aaaaaa/Page1.html
By Article Poster
Published on 12/20/2007
 
যা যা লাগবেঃ মগজ সেদ্ধ- আধা কেজি, পাউরুটি কুচি- সোয়া কাপ, দুধ- ১/৩ কাপ, ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ, জয়ফল গুঁড়া- ১/৪ চা চামচ, সিনামন পাউডার- ১/৩ চা চামচ, আদা পাউডার- ১/৩ চা চামচ, পাপরিকা- ১/৩ চা চামচ, অরিগনা- ১/২ চা চামচ, টেম্পুরা- ১/২ কাপ, তেল- ভাজার জন্য, পিয়াজ কুচি- ১/৪ কাপ, লবণ- প্রয়োজন মতো।

মগজের কাটলেট

যা যা লাগবেঃ
মগজ সেদ্ধ- আধা কেজি,
পাউরুটি কুচি- সোয়া কাপ,
দুধ- ১/৩ কাপ,
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ,
গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ,
জয়ফল গুঁড়া- ১/৪ চা চামচ,
সিনামন পাউডার- ১/৩ চা চামচ,
আদা পাউডার- ১/৩ চা চামচ,
পাপরিকা- ১/৩ চা চামচ,
অরিগনা- ১/২ চা চামচ,
টেম্পুরা- ১/২ কাপ,
তেল- ভাজার জন্য,
পিয়াজ কুচি- ১/৪ কাপ,
লবণ- প্রয়োজন মতো।

যেভাবে করবেনঃ
সেদ্ধ মগজ ছুরি দিয়ে কিমা করুন। পাউরুটি কুচি করে দুধে ভিজিয়ে নিন। মগজের কিমার সঙ্গে ভিজানো রুটি ও বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে ১ সেমি· পুরু কাটলেট তৈরি করে থেম্পুয়ায় গড়িয়ে, ফ্রাইপ্যানে ৪ টেবিল চামচ তেল দিয়ে কাটলেট ৭-৮ মিনিট এপিঠ-ওপিঠ বাদামি রঙ করে ভাজুন। হট চিলিসস অথবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

**************************
দৈনিক যুগান্তর, ১৮ ডিসেম্বর ২০০৭