- Home
- মাংসের রেসিপি
- কাটলেট
- মগজের কাটলেট
মগজের কাটলেট
- By Article Poster
- Published 12/20/2007
- কাটলেট
- Unrated
মগজের কাটলেট
যা যা লাগবেঃ
মগজ সেদ্ধ- আধা কেজি,
পাউরুটি কুচি- সোয়া কাপ,
দুধ- ১/৩ কাপ,
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ,
গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ,
জয়ফল গুঁড়া- ১/৪ চা চামচ,
সিনামন পাউডার- ১/৩ চা চামচ,
আদা পাউডার- ১/৩ চা চামচ,
পাপরিকা- ১/৩ চা চামচ,
অরিগনা- ১/২ চা চামচ,
টেম্পুরা- ১/২ কাপ,
তেল- ভাজার জন্য,
পিয়াজ কুচি- ১/৪ কাপ,
লবণ- প্রয়োজন মতো।
যেভাবে করবেনঃ
সেদ্ধ মগজ ছুরি দিয়ে কিমা করুন। পাউরুটি কুচি করে দুধে ভিজিয়ে নিন। মগজের কিমার সঙ্গে ভিজানো রুটি ও বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে ১ সেমি· পুরু কাটলেট তৈরি করে থেম্পুয়ায় গড়িয়ে, ফ্রাইপ্যানে ৪ টেবিল চামচ তেল দিয়ে কাটলেট ৭-৮ মিনিট এপিঠ-ওপিঠ বাদামি রঙ করে ভাজুন। হট চিলিসস অথবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।
**************************
দৈনিক যুগান্তর, ১৮ ডিসেম্বর ২০০৭