- Home
- সবজির রেসিপি
- বিভিন্ন শাক
- পালং শাকে মাংস
পালং শাকে মাংস
- By Reciepe Directory
- Published 02/26/2008
- বিভিন্ন শাক
-
Rating:




পালং শাকে মাংস
যা যা লাগবেঃ
চর্বিযুক্ত মাংস ৫০০ গ্রাম, পালং শাক ১ কেজি, মোটা করে কাটা পেঁয়াজ ১ কাপ, সরিষার তেল ৪ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, হলুদ বাটা ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ৪ টুকরো, গোটা জিরা ১ চা চামচ, লবণ স্বাদ অনুসারে।
প্রস্তুত প্রণালীঃ গোটা জিরা ও শাক বাদে সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে চুলায় দিতে হবে। পানি শুকিয়ে গেলে খুব ভালো করে কষাতে হবে। তিনবার কষানো হয়ে গেলে চার কাপ পানি দিয়ে সেদ্ধ করে পালং শাক কেটে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। মাংস, পালং শাক মাখা মাখা হয়ে ওপরে তেল উঠে এলে জিরা ভেজে গুঁড়ো করে ওপরে দিয়ে নামিয়ে নিতে হবে।