যা যা লাগবেঃ
দুধ ঘন করা- ১ কাপ (বড়)
চিনি- আধা কাপ
গুড়- ২ টেবিল চামচ
ডিম- ৩টি
ক্যারামেলের জন্য চিনি- ২ চা চামচ।
প্রস্তুত প্রণালীঃ
১. ডিম ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
২.তাতে দুধ ও গুড় মিশিয়ে একটা পাত্রে (গোলবাটি)তে ক্যারামেল করে তাতে পুডিং-এর মিশ্রণ ঢালুন।
৩. প্রেসার কুকারে অথবা ওভেনে ১৮০?৩;ত ৩০ মিনিট বেক করে নিতে হবে।
**************************
দৈনিক আমারদেশ, ৩০ ডিসেম্বর ২০০৭